এখনই Apply করুন PACE অ্যাপে', মিলবে 1000 চাকরি; আহ্বান পুলিশ সুপারের
শিক্ষিত বেকারদের স্বাধীন করার ভাবনা-চিন্তা পুলিশ সুপারের! আগামী একমাসের মধ্যে মিলবে 1000 চাকরি ৷ উদ্বোধন হল PACE অ্যাপের ৷ জানুন বিস্তারিত...
পুলিশ সূত্রে খবর, এই অ্যাপ ডাউনলোড করার পর শিক্ষিত তরুণ, তরুণীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্পোরেট জগতে, মেদিনীপুর শহর ও জেলায় নানা কোম্পানির কাজ-সহ কর্মক্ষেত্রের জায়গা পাবেন। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অ্যাপের মধ্য দিয়ে ফর্ম-ফিলাপের কাজ। পুরো জুলাই মাস পর্যন্ত চলবে ফর্ম ফিলাপ। যোগ্যতা অনুযায়ী চাকরির সন্ধান পাবেন তরুণ, তরুণীরা । এরপর 15 অগস্টের আগেই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক, জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের হাত দিয়ে সেইসব কোম্পানির অফার লেটার তুলে দেওয়া হবে যোগ্য, শিক্ষিত চাকরিপ্রার্থীদের হাতে। আর তাতেই একদিকে যেমন কর্মসংস্থান হবে তেমন বেকারের সংখ্যাও কমবে বলে মত পুলিশের।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের শিক্ষিত তরুণ-তরুণীরা। এনিয়ে অরিজিৎ দাসে মত,"এই ধরনের উদ্যোগ সত্যিই অকল্পনীয়। কারণ আমরা বিভিন্ন জায়গায় এখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। এতে যদি চাকরির ব্যবস্থা হয় তাতে অনেকটা সুরাহা হবে।" অন্যদিকে, সোমা সরকার বলেন, "অ্যাপের মাধ্যমে এই চাকরির ফলে অনেকটাই দুর্নীতি কমবে, যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। পুজোর আগে এ ধরনের উদ্যোগকে আমরা কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।"
0 মন্তব্যসমূহ